Launch offer: save up to 40% on every plugin licence. Ends 30 November 2026. See pricing →
Skip to content

জনপ্রিয় বাংলা ব্লগ সাইট | বাংলাদেশের সেরা ব্লগ তালিকা ২০২৩

জনপ্রিয় বাংলা ব্লগ সাইট - বাংলাদেশের সেরা ব্লগ তালিকা

যারা ব্লগ লিখতে এবং পড়তে ভালোবাসেন, তারা কৌতুহলে বা প্রয়োজনের তাকিদে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট গুলোর নাম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। একটি ব্লগ ওয়েবসাইট তখনই জনপ্রিয়তায় পৌঁছায়, যখন সেই ব্লগে পাঠকদের জন্য সত্যিই ইউজফুল কন্টেন্ট প্রকাশ করা হয়।

পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মোট জনসংখ্যা প্রায় ৩০ কোটি ছাড়িয়ে গেছে। এরই মাঝে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর ইন্টারনেট ব্যবহার করার মানেই হলো বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা।

আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সেহেতু আমাদের জন্য ইনফরমেশন কালেক্ট বা স্কিল ডেভেলপমেন্ট -এর জন্য বাংলা ব্লগ ওয়েবসাইট গুলো বিদেশী ভাষার ওয়েবসাইট গুলো থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ফলপ্রসূও বটে। বিশেষ করে বিগেনারদের জন্য বাংলা ব্লগ সাইট গুলোই সবচেয়ে ভালো ফলাফল দিতে পারে।

জনপ্রিয় বাংলা ব্লগ সাইট | বাংলাদেশের সেরা ব্লগ তালিকা ২০২৩

আমরা বিভিন্ন মেক্ট্রিক্স, চাহিদা, বিশ্বস্ততা এবং ইউজারদের দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ ওয়েবসাইট গুলোর একটি দীর্ঘ লিস্ট তৈরি করেছি। এই লিস্টে প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, স্কিল ডেভেলপমেন্ট ও জনপ্রিয় ইসলামিক ব্লগ ওয়েবসাইট গুলোর নাম রয়েছে।

জনপ্রিয় ১০ টি প্রযুক্তি বাংলা ব্লগ

ব্লগিং প্লাটফর্মে প্রযুক্তি ব্লগ গুলো সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তি ব্লগ ওয়েবসাইট গুলো সাধারণত প্রযুক্তির পাশাপাশি অনলাইন ইনকাম, ই-সেবা, টুলস রিভিউ, আইটি সল্যুশন ও ডিজিটাল মার্কেটিং ব্লগ গুলো কভার করে।

তাছাড়া, প্রযুক্তি ব্লগ ওয়েবসাইট গুলোতে মোবাইল টিপস, কম্পিউটার টিপস এবং অনলাইন টিপসের উপরও ব্লগ প্রকাশ করা হয়। সম্প্রতি সময়ে বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ে যেই ব্লগ ওয়েবসাইট গুলো নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সাথে সামনে এগিয়ে গেছে, তার মধ্য হতে সেরা ১০ টি প্রযুক্তি বাংলা ব্লগের লিস্ট নিচে প্রদান করা হলো। –

১. টেকটিউন

২. আইটি নির্মাণ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আদ্যোপান্ত )

৩. ট্রিক ব্লগ বিডি 

৪. অ্যানি টিউন

৫. বাংলা টেক 24

৬. ট্রিক বিডি

৭. ইনফো ভাণ্ডার

৮. অর্ডিনারি আইটি

৯. টিউনার পেজ

১০. পিসি হেল্প লাইন বিডি

এগুলো ছাড়াও সামহোয়্যার ইন ব্লগ (সামু ব্লগ), ব্লগার বাংলাদেশ, সবুজ বাংলা ব্লগ, ইস্টিশন ব্লগ, টেন মিনিট স্কুল ব্লগ ও রাকিব হোসেন এর ব্লগ ইত্যাদি জনপ্রিয়তায় রয়েছে।

বাংলা ইসলামী ব্লগ লিস্ট

বাংলা ভাষাভাষীদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় জ্ঞানচর্চার প্রতি প্রবল আগ্রহ রয়েছে। বিশেষ করে ইসলাম ধর্মকে জানতে এবং এর বিধিবিধানের বিভিন্ন দিক নির্দেশনা মেনে প্রাক্টিসিং মুসলিম হতে বাংলা ইসলামি ব্লগ গুলো গাইড প্রদান করে।

সম্প্রতি সময়ে বাংলা ভাষায় অগণিত ইসলামিক ব্লগ রয়েছে। তার মধ্য হতে নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সাথে সামনে এগিয়ে গেছে, এমন ৫ টি ইসলামী বাংলা ব্লগের লিস্ট নিচে প্রদান করা হলো। –

১. বাংলা হাদিস

২. মাসিক আলকাউসার

৩. ইসলামী প্রশ্নোত্তর

৪. বাংলা ইসলামিক ব্লগ

৫. আহলে হক্ক

৬. ইসলামিক আলো

বাংলা ভাষায় ইসলামিক ব্লগ সাইটের সংখ্যা খুবই সীমিত। তবে যেগুলো আছে, সেগুলো জনপ্রিয় ইসলামিক ব্লগ সাইটের তালিকা দখল করে রেখেছে। আপনি এই সাইট গুলো থেকে শিক্ষামূলক ব্লগ পড়তে পারবেন।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, বাংলা ভাষায় ব্লগ প্রকাশ করা হয় এমন জনপ্রিয় বাংলা ব্লগ সাইট গুলোর তালিকা এই লিস্টে উপস্থাপন করা হয়েছে। উল্লেখিত ব্লগ সাইটগুলো মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত।

এগুলোকে শিক্ষামূলক ব্লগও বলা যেতে পারে। প্রতিনিয়তই এই ব্লগ গুলো থেকে সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ের ইনফরমেশন পাচ্ছে এবং উপকৃত হচ্ছে। আপনিও চাইলে এই ব্লগ গুলোকে ফলো করতে পারেন। 

Share this article
𝕏 f in ☎

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a comment

Your email stays private. Required fields are marked with an asterisk.