Launch offer: save up to 40% on every plugin licence. Ends 30 November 2026. See pricing →
Skip to content

সরকারি গাছ কাটার আবেদন পত্র লেখার নিয়ম

সরকারি গাছ কাটার আবেদন পত্র লেখার নিয়ম

অনেক সময় এমন হয় যে, চলাচলের রাস্তায় বা মানুষ বসবাসের স্থানে সরকারি গাছ ঝড়ে ভেঙে পড়ে থাকে। এতমবস্থায় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যা পোহাতে হয়। এক্ষেত্রে থানা অথবা জেলার দায়িত্বরত ব্যক্তিবর্গের কাছে গাছ কাটার আবেদন পত্র লিখলে তার একটি সমাধান পাওয়া যায়।

সকলেই জানি, সরকারি যেকোন সম্পদই ব্যক্তিগতভাবে ব্যবহার অথবা এর উপর বল প্রয়োগ করা নিষিদ্ধ। এজন্য সরকারি গাছ ভেঙে পড়ে থাকলেও তাতে কেউ ধরতে সাহস করে না। এক্ষেত্রে আমাদেরকে সরকারি বড় কর্মকর্তাদের সহযোগিতা নিতে হয়।

এই ব্লগ থেকে আজ আমরা জানবো, রাস্তায় ভেঙে পড়ে থাকা গাছ অথবা মানুষ চলাচলে সমস্যা তৈরি করা এজাতীয় সরকারি গাছ গুলো কেটে ফেলার অনুমতি চেয়ে কিভাবে জেলা প্রশাসকের কাছে গাছ কাটার জন্য আবেদন পত্র লিখতে হয়।

সরকারি গাছ কাটার আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ২৯/০২/২০২৪ ইং

বরাবর,
জেলা প্রশাসক,
করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

বিষয়: গাছ কাটার জন্য আবেদন পত্র।

জনাব,
যথাবিহীত বিনয়ের সাথে নিবেদন এই যে, আমি আপনার জেলার অন্তর্গত করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের সাধারণ বাসিন্দা। আমার এলাকায় গত ২৭/০২/২০২৪ ইং তারিখে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে জয়কা রোডের উপর প্রায় ২০ টি বড় গাছ ভেঙে পড়েছে এবং আরো অগণিত গাছ হেলে পড়েছে। ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে পড়েছে। এহেন পরিস্থিতেতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।

অতএব, আপনার নিকট আমাদের সবিনয় অনুরোধ, যথাসম্ভব রাস্তায় ভেঙে পড়া গাছগুলো সরিয়ে ফেলার জন্য দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন।

ইউনিয়নবাসীর পক্ষে নিবেদক –
নাম: আজিজুর রহমান, চেয়ারম্যান, জয়কা।
গ্রাম: জয়কা
থানা: করিমগঞ্জ
জেলা: কিশোরগঞ্জ
মোবাইল: +880156*****90

Share this article
𝕏 f in ☎

IT Nirman

যত জ্ঞান-ধন করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণে।

Leave a comment

Your email stays private. Required fields are marked with an asterisk.